Pat Cummins Champions Trophy Ad: বিরাট কোহলি থেকে বেন স্টোকস, দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাডে সবাইকে ট্রোল করলেন প্যাট কামিন্স

ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, ব্যাটার অলি পোপ, ভারতের বিরাট কোহলি এবং দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কককে ট্রোল করেন কামিন্স। সেই ভিডিওতে কোহলির স্ট্রাইক রেট নিয়ে ঠাট্টা করেছেন এই ফাস্ট বোলিং অলরাউন্ডার।

Pat Cummins Champions Trophy Ad: বিরাট কোহলি থেকে বেন স্টোকস, দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাডে সবাইকে ট্রোল করলেন প্যাট কামিন্স
Pat Cummins (Photo Credit: @xmediatwit/ X)

Pat Cummins Champions Trophy Ad: অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) আগে গোড়ালির চোট থেকে সেরে ওঠার সম্ভাবনা খুব কম, তবে তিনি মেগা টুর্নামেন্টের প্রোমো শ্যুটে বেশ কয়েকজন বিরোধী ক্রিকেটারকে ট্রোল করেছেন। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes), ব্যাটার অলি পোপ (Ollie Pope), ভারতের বিরাট কোহলি (Virat Kohli) এবং দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কককে (Quinton de Kock) ট্রোল করেন কামিন্স। সেই ভিডিওতে কোহলির স্ট্রাইক রেট নিয়ে ঠাট্টা করেছেন এই ফাস্ট বোলিং অলরাউন্ডার। তিনি বলেছেন, 'আরে কোহলি, আমি তোমাকে কখনও এত ধীরে ব্যাট করতে দেখিনি।' ইংল্যান্ডের বেন স্টোকসকে নিয়ে তিনি বলেন, 'ও বেন, আমি তোমার জন্য স্টোকড (আগ্রহী) নই। পোপকে নিয়ে বলেন, 'হেই পোপ, তুমি বরং প্রার্থনা করা শুরু করো।' কুইন্টনকে নিয়ে বলেন, 'তুমি তো অনেকটা কুইন্টন ডি ব্লক'। Champions Trophy Promo 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি প্রোমোতে 'মানি হেইস্ট' কায়দায় হার্দিক, শাহিনরা; দেখুন ভিডিও

চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাডে প্যাট কামিন্সের ট্রোল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 05, 2025 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).