Fox in Lords, Cricket Viral Video: দ্য হান্ড্রেডের উদ্বোধনী ম্যাচে লর্ডসে ঢুকল শেয়াল! দেখুন ভাইরাল ভিডিও
গতকাল খেলা চলাকালীন শেয়ালটি গ্রাউন্ডের চারপাশে একটি চক্কর মারে। শেয়ালটি মাঠ থেকে বের হওয়ার জন্য একটি জায়গা খুঁজে পেলে দর্শকরা উল্লাস শুরু করে। এরপরে সেই শেয়াল বাউন্ডারির বাইরে বিজ্ঞাপন বোর্ডের পিছনে চলে যায়। লর্ডসে শেয়ালের দৌড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
Fox in Lords, Cricket Viral Video: গতকাল, ৫ আগস্ট আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord’s Cricket Ground) দ্য হান্ড্রেড ২০২৫ (The Hundred 2025) উদ্বোধনী ম্যাচে সবার নজর কেড়েছে একটি শেয়াল। আসলে, গতকাল খেলা চলাকালীন শেয়ালটি গ্রাউন্ডের চারপাশে একটি চক্কর মারে। শেয়ালটি মাঠ থেকে বের হওয়ার জন্য একটি জায়গা খুঁজে পেলে দর্শকরা উল্লাস শুরু করে। এরপরে সেই শেয়াল বাউন্ডারির বাইরে বিজ্ঞাপন বোর্ডের পিছনে চলে যায়। লর্ডসে শেয়ালের দৌড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ম্যাচের কথা বলতে গেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ওভাল ইনভিন্সিবলস (Oval Invincibles) স্যাম বিলিংসের (Sam Billings) নেতৃত্বে মাঠে নামে। প্রথম ম্যাচেই তারা কেন উইলিয়ামসনের (Kane Williamson) লন্ডন স্পিরিটকে (London Spirit) পরাজিত করেছে। লন্ডন স্পিরিট ৯৪ বলে ৮০ রানে অলআউট হয়। ৮১ রানের টার্গেট ওভাল ইনভিন্সিবল ৩১ বল বাকি থাকতেই তাড়া করেন। ওভাল উদ্বোধনী ম্যাচে ছয় উইকেটের জয় নিশ্চিত করেছে। WCL 2025, Cricket Viral Video: ফাইনাল শেষে অ্যাঙ্করকেই প্রপোজ লেজেন্ডস লিগের মালিকের, দেখুন ভাইরাল ভিডিও
দ্য হান্ড্রেডের উদ্বোধনী ম্যাচে লর্ডসে ঢুকল শেয়াল
There's a fox on the field! 🦊 pic.twitter.com/3FiM2W90yZ
— Sky Sports Cricket (@SkyCricket) August 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 06, 2025 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

