Dhoni Smashing Sixes Video: দেখুন, খলিল আহমেদের বলে এমএস ধোনির দুর্দান্ত দুই ছক্কা
দুটি ছক্কা এবং একটি বাউন্ডারি মেরে চেন্নাইকে আরও ২১ রান করতে সহায়তা করেন মাহি
বুধবার চেপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের দুর্গ চেপকে ১৯তম ওভারে এমএস ধোনি খলিল আহমেদকে দু'টি ছক্কা হাঁকানোর পর পুরো স্টেডিয়াম ভরে যায় ভক্তদের উচ্ছ্বাসে, চারিদিকে শুধু স্লোগান উঠে ধোনির নামের। স্লো পিচে ১৮তম ওভারে মাত্র ১৩৯ রান করার কারণে বেশ বিপাকে ছিল মাহি বাহিনী। তবে ১৯ তম ওভারে ধোনির দুর্দান্ত শটগুলি পরিস্থিতিকে উল্টে দিয়েছিল। ধোনি ১৯ তম ওভারে দুটি ছক্কা এবং একটি বাউন্ডারি মেরে চেন্নাইকে আরও ২১ রান করতে সহায়তা করেছিলেন। সেই রানই যেন খেলা পুরোপুরি ঘুরে যায় চেন্নাইয়ের দিকে এবং ২৭ রানের সহজ জয় নিয়ে আইপিএল ২০২৩-এর প্লে-অফে নিজের জায়গা পাকা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
দেখুন ভিডিও
#MSDhoni is out to collect a ton of #Yellove for his explosive batting 🔥 💛#CSKvDC #ThalaDhoni #IPLonJioCinema #IPL2023 #TATAIPL #WhistlePodu |@ChennaiIPL @msdhoni pic.twitter.com/z9nAtWduku
— JioCinema (@JioCinema) May 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 11, 2023 10:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

