Dhoni-Pant Playing Tennis: দেখুন, ক্রিকেট ছেড়ে দুবাইয়ে টেনিস খেলছেন মাহি-পন্থ
গতকাল পন্থ নিলামে উপস্থিত থাকলেও ধোনি ছিলেন না
গতকাল আইপিএল ২০২৪-এর নিলাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই পড়ে গিয়েছিল। মঙ্গলবার দুবাইয়ে নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) ও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে (Delhi Capitals) টেনিস খেলতে দেখা যায়। এই দুই ক্রিকেটারের জনপ্রিয়তায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। যে দুর্ঘটনা পন্থকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছিল, সেই দুর্ঘটনা থেকে সেরে ওঠা পন্থকে ভাইরাল ভিডিওতে দেখে মনে হচ্ছে, তিনি এখন পুরো ফিট যা ভক্তদের জন্য বেশ একটি সুখবর। গতকাল পন্থ নিলামে উপস্থিত থাকলেও ধোনি ছিলেন না। নিলামের টেবিলে উইকেটকিপার-ব্যাটারের সঙ্গে ছিলেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং ও ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই ক্রিকেটারই নিজেদের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটলস এবং চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন। Top Unsold Players in IPL: আইপিএলে নিলামে তারকা ক্রিকেটার যাদের কিনল না কেউ
দেখুন ভিডিও
MS Dhoni and Rishabh Pant playing tennis after IPL auction in Dubai. pic.twitter.com/ZfynaAwdjI
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 20, 2023 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

