Dhoni and Ziva Photo: চেপকে মাহির দলের প্লে-অফ পাকা, দেখুন ধোনির কন্যার সঙ্গে ছবি
ম্যাচের পর মাঠে ধোনিকে দেখা গেল তাঁর কন্যা জিভার সঙ্গে
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ষোড়শ বারের মতো সবচেয়ে বড় আসরে, বুধবার আইপিএল ২০২৩-এ ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ছয় মারার দক্ষতা দেখিয়েছেন কিংবদন্তী চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি। ডেথ ওভারে সিএসকে অধিনায়ক ধোনি বেশ কয়েকটি ছক্কা হাঁকিয়ে দলকে লড়াই করার মতো স্কোর দেন। বাঁ হাতি পেসার খলিল আহমেদের ১৯তম ওভারে একটি চার ও একটি ছক্কা হাঁকান ধোনি। ২২২.২২ স্ট্রাইক রেটে ব্যাট করে ধোনি গুরুত্বপূর্ণ ক্যামিও করে মাত্র ৯ বলে ২টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ২০ রান করেন। এরপর মাহির দল সহজ জয় তুলে নেয় দিল্লির বিপক্ষে। ম্যাচের পর মাঠে ধোনিকে দেখা গেল তাঁর কন্যা জিভার সঙ্গে। আট বছরের জিভা জন্ম থেকেই জনপ্রিয় এবং পিতা-কন্যার এক ঝলক পাওয়ার সুযোগ কেউ হারাতে চাই না।
দেখুন ছবি
Oh what a GOOD night!🥳#CSKvDC #WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/6ANRdTGPZs
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 11, 2023 08:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

