Dasun Shanaka, IPL 2023: কেন উইলিয়ামসনের পরিবর্ত হিসেবে দাসুন শানাকাকে দলে নিল গুজরাত টাইটানস
৫০ লক্ষ টাকার বেস প্রাইজে চুক্তি করা শানাকার এটাই আইপিএলে প্রথম মরসুম
আইপিএল ২০২৩-এর পুরো মরসুমের জন্য চোট পাওয়া কেন উইলিয়ামসনের পরিবর্তে শ্রীলঙ্কার দাসুন শানাকাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। গত ৩১ মার্চ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে বাউন্ডারিতে ক্যাচ ধরতে গিয়ে ডান পায়ে চোট পান নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। শ্রীলঙ্কার টি-২০ এবং একদিবসীয় দলের অধিনায়ক শানাকা একজন বিস্ফোরক মিডল অর্ডার ব্যাটসম্যান, যিনি ডানহাতি সিম বোলিংও করেন। ভারতের মাটিতে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে শানাকা দারুণ পারফ্ম্যান্স করেন। তিন ইনিংসে ১৮৭ স্ট্রাইক রেটে ১২৪ রান করেন তিনি। গড় ৬২.০০। পরের একদিবসীয় সিরিজেও তিনি শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিন ইনিংসে ১২১ রান করেন তিনি। ৫০ লক্ষ টাকার বেস প্রাইজে চুক্তি করা শানাকার এটাই আইপিএলে প্রথম মরসুম।
#TitansFAM, the announcement you’ve been waiting for!
Sri Lankan all-rounder Dasun Shanaka will be replacing Kane Williamson for #TATAIPL 2023. Let’s give our new Titan a 𝙎𝙝𝙖𝙣𝙙𝙖𝙖𝙧 𝙎𝙬𝙖𝙖𝙜𝙖𝙩 in the comments! 💙#AavaDe | @dasunshanaka1 pic.twitter.com/2wFxNRZb58
— Gujarat Titans (@gujarat_titans) April 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2023 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

