Chennai Weather Report, IPL 2023: বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে চেন্নাই-মুম্বাইয়ের এল ক্লাসিকো
বিকাল ৪টের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চেন্নাই লখনউয়ের শেষ ম্যাচটিও ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। আজ শনিবার ৬ মে চেপকের আবহাওয়াও আশাব্যঞ্জক বলে মনে হয় না। চেন্নাই ও মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট যথাক্রমে ১১ ও ১০। তাই আইপিএলের এল ক্লাসিকো ফিক্সটারে বৃষ্টির দেবতারা কিছুটা দয়া দেখাবেন বলে আশা করছেন ভক্তরা। শেষ প্রাপ্ত খবর অনুসারে চেন্নাইয়ের আকাশে এখন মেঘ রয়েছে। তবে বৃষ্টি এখনও শুরু হয়নি। Accu Weather-এর আবহাওয়ার খবর অনুসারে, আজ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বিকাল ৪টের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। অর্থাৎ লখনউ বনাম চেন্নাইয়ের ম্যাচের মতো বৃষ্টিতে ভেস্তে যাবে না এই ম্যাচ। তবে খেলায় আর্দ্রতার কিছুটা বেশি ভূমিকা থাকবে।
🚨Weatherupdate
Cloudy skies currently overchennai also few tiny popups forming. Steering is poor so will be difficult to push towards the city. Hopefully we'll get full entertainment without any Rain interruption! #ChennaiSuperKings #CSKvsMI #ElClasico #ChennaiRains #IPL2023 pic.twitter.com/VyWjy1PHE3
— EVK Weather Forecast (@Evkwf_18) May 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 06, 2023 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

