Best Indian Players 2022: তিন ফরম্যাটের ২০২২ সালের সেরা ভারতীয় ক্রিকেটারদের নাম প্রকাশ বিসিসিআই-এর
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (The Board of Control for Cricket in India) তিন ফর্ম্যাটেই ভারতের সেরা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে
২০২২ সালের শেষ দিনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (The Board of Control for Cricket in India) তিন ফর্ম্যাটেই ভারতের সেরা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে। এই তালিকায় নাম নেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কিংবা বিশ্ব ক্রিকেটের সেরা খেলোয়াড় বিরাট কোহলির (Virat Kohli)।
টেস্টে ঋষভ পন্থকে (Rishabh Pant) সেরা ব্যাটসম্যান এবং যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) সেরা বোলার হিসেবে স্বীকৃতি দিয়েছে বিসিসিআই। তাঁরা টুইট করে জানিয়েছে, ২০২২ সালে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার জন সেরা পারফর্মারদের দিকে নজর দিন। পন্থ সাত ম্যাচে ৬১.৮১ গড়ে ৬৮০ রান করেছেন এবং তাঁর সর্বোচ্চ রান ১৪৬। অন্যদিকে, ক্রমাগত চোটের সঙ্গে লড়াই করা বুমরা পাঁচ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন।
A look at #TeamIndia's Top Performers in Test cricket for the year 2⃣0⃣2⃣2⃣ ?@RishabhPant17 @Jaspritbumrah93 pic.twitter.com/YpUi2rjo3P
— BCCI (@BCCI) December 31, 2022
একদিনের আন্তর্জাতিকে সেরা ব্যাটসম্যান হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সেরা বোলার হয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বিসিসিআই-এর টুইটার হ্যান্ডল থেকে জানানো হয়েছে, ২০২২ সালে একদিবসীয় ক্রিকেটে সেরা পারফরমারদের তালিকায় শীর্ষে রয়েছে তাঁরা। ১৭ ম্যাচে ৭২৪ রান করেন আয়ার। সর্বোচ্চ ১১৩ রান করেন তিনি। আর ৫০ ওভারের ফরম্যাটে ১৫ ম্যাচে ২৪ উইকেট নেন সিরাজ।
?@ShreyasIyer15 & @mdsirajofficial lead the charts for the Top Performers in ODIs in 2⃣0⃣2⃣2⃣ ?#TeamIndia pic.twitter.com/ZQyNsen8kP
— BCCI (@BCCI) December 31, 2022
টি-২০ বিশ্বকাপের পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে পারফরমেন্স করার পর টি-২০ ফরম্যাটের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং সেরা বোলার হন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ৩১ ম্যাচে ১১৬৪ রান, সর্বোচ্চ ১১৭ রান রয়েছে সূর্যকুমার যাদবের এবং ৩২ ম্যাচে ৩৭ উইকেট ভুবনেশ্বরের।ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা টুইট করে জানিয়েছে, ২০২২ সালের জন্য টি-২০ তে রান করা আমাদের সেরা পারফর্মার তাঁরা।
? @surya_14kumar and @BhuviOfficial are our Top Performers in T20Is for 2022 ??#TeamIndia pic.twitter.com/pRmzxl8TDm
— BCCI (@BCCI) December 31, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 2023 08:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

