Ben Stokes Lookalike in Rawalpindi: হুবহু দেখতে 'বেন স্টোকস', ইংল্যান্ড সমর্থকের সঙ্গে পাকিস্তানে ছবি তোলার হিড়িক (দেখুন ভিডিও)
গত ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তৃতীয় টেস্ট ম্যাচ। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন স্টোকস
গত ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তৃতীয় টেস্ট ম্যাচ। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন স্টোকস। বিশ্বের অন্যতম প্রিয় ক্রিকেটারদের মধ্যে একজন বেন স্টোকস। তাই তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ক্রিকেট অনুরাগীরা পাগল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রাওয়ালপিন্ডির রাস্তায় দেখা গেল বেন স্টোকসকে। তবে জানা গেছে ভাইরাল হওয়া ব্যক্তি স্টোকস নন, স্টোকসের মত একইরকম দেখতে একজন ইংল্যান্ড সমর্থক। আর তাঁকে কাছে পেয়েই ভক্তরা তার সঙ্গে সেলফি তুলতে লাইন লাগিয়েছেন।
যমজ বেন স্টোকসের সঙ্গে সেলফি তোলার জন্য ভক্তদের ভিড়ঃ-
Pakistan fans queued up to have a photo with this England fan this morning… 📸
They seemed to think it was Ben Stokes 🏴🤣 pic.twitter.com/iZNUFqmYuo
— England's Barmy Army 🏴🎺 (@TheBarmyArmy) October 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 25, 2024 02:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

