আজ থেকে শুরু হবে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরানো প্রতিদ্বন্দ্বিতা 'দ্য অ্যাসেজ'। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই টেস্ট সিরিজ ক্রিকেটপ্রেমীদের কাছে বহু প্রতীক্ষিত। অজিদের কাছে বেশ কয়েকটি অ্যাসেজ হারার পর ইংল্যান্ড দল এইবার আসছে সম্পূর্ণ নতুন ভাবে। ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অজিদের ব্যাজবলের কঠিন পরীক্ষার সামনে ফেলার জন্য প্রস্তুত স্টোকস বাহিনী। সম্প্রতি কোচ ব্র্যান্ডন ম্যাকালাম এবং ইংলিশ অধিনায়ক বেন স্টোকস টেস্ট ক্রিকেটে যে আমুল পরিবর্তন এনেছেন সেটি সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। এই বিষয়ে অ্যাসেজের আগে ইংল্যান্ড ক্রিকেটে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। যার নাম 'রেড বল রেভেলিউশন'। সেই বিষয়কে মাথায় রেখে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে বিশেষ জুতো উপহার দিয়েছে অ্যাডিডাস। সাদা জুতোয় লাল বিপ্লবের ছোঁয়া মানিয়েছে দারুণ।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)