Bangladesh Head Coach: দ্বিতীয়বার বাংলাদেশ কোচ হয়ে ফিরছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক চন্ডিকা হাথুরুসিংহে
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে রাজি হয়েছেন এই শ্রীলঙ্কান। আগামী ফেব্রুয়ারিতে তার মেয়াদ শুরু হবে। ২০২২ সালের শেষ দিকে পদত্যাগ করা রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হবেন তিনি।
দ্বিতীয় বারের জন্য পুরুষ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন চন্ডিকা হাথুরুসিংহেকে (Chandika Hathurusingha)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) মঙ্গলবার চন্ডিকা হাথুরুসিংহেকে পুরুষ জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে। বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে রাজি হয়েছেন এই শ্রীলঙ্কান। আগামী ফেব্রুয়ারিতে তার মেয়াদ শুরু হবে। ২০২২ সালের শেষ দিকে পদত্যাগ করা রাসেল ডমিঙ্গোর (Russell Domingo) স্থলাভিষিক্ত হবেন তিনি। সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাথুরুসিংহে। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টাইগারদের কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
🚨 JUST IN: Former Sri Lanka star Chandika Hathurusingha returns for second stint as Head Coach of Bangladesh Cricket Team!
Details 👇https://t.co/abbEVUWcCO
— ICC (@ICC) January 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 01, 2023 08:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

