Bangladesh A vs Melbourne Renegades Scorecard: মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় বাংলাদেশ 'এ' দলের

উইকেটরক্ষক পারভেজ হোসেন ইমন ৪৮ বলে ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৬৯ রানে বাংলাদেশ 'এ' ৬ উইকেটে ১৭০ রান করেন। এরপর বাংলাদেশের রিপন মণ্ডল এবং রাকিবুল হাসান ৩টি করে উইকেট নিয়ে মেলবোর্ন রেনেগেডসকে মাত্র ৯৩ রানে অলআউট করে দেয়।

Bangladesh A vs Melbourne Renegades Scorecard: মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় বাংলাদেশ 'এ' দলের
BAN 'A' Team (Photo Credit: BCB/ X)

অস্ট্রেলিয়ায় আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ২০২৪ (Top End T20 Series)-এ অজি ঘরোয়া দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের তরুণ দল (Bangladesh A)। এই সিরিজের ম্যাচে ডারউইনের গার্ডেনস ওভালে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মেলবোর্ন রেনেগেডস (Melbourne Renegades)। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দ্রুত ফিরে গেলে উইকেটরক্ষক পারভেজ হোসেন ইমন ৪৮ বলে ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৬৯ রান করেন। এরপর অধিনায়ক শামিম হোসেন ২৫ রানে অপরাজিত থেকে এবং আকবর আলির সাহায্য নিয়ে স্কোর ৬ উইকেটে ১৭০ রানে নিয়ে যান। মেলবোর্ন দলের হয়ে ৩টি উইকেট পান ম্যাট হেনিগ। এরপর বোলিংয়ে বাংলাদেশ ছিল অসামান্য, রিপন মণ্ডল এবং রাকিবুল হাসান ৩টি করে উইকেট নেন এছাড়া আল ইসলাম এবং আবু হায়দার বাকি ২টি করে উইকেট নিয়ে মাত্র ৯৩ রানে অলআউট করে দেয়। মাত্র ১৫.২ ওভারে ৭৭ রানে জয়ের নায়ক,ম্যাচ সেরা হন ইমন। Top End T20 Series 2024 Schedule & Live Streaming: অজিদের টপ এন্ড টি২০ সিরিজে বাংলাদেশ 'এ', পাকিস্তান শাহীনসরা; জানুন খুঁটিনাটি

দেখুন স্কোরকার্ড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 11, 2024 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).