আবার মুখোমুখি চিরপ্রতিদ্বন্ধী ভারত- পাকিস্তান, আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইটি অনুষ্ঠিত হতে চলেছে। তবে আশ্চর্যের বিষয় হল বহুল প্রতীক্ষিত এই ম্যাচের টিকিট বিক্রি আশানুরূপ নয়। আর তা না হওয়ায় আয়োজকরা হতবাক। এশিয়া কাপের আয়োজকরা জানিয়েছে, দর্শকদের অভিযোগ ও কম চাহিদার কারণে টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছে তারা। সাধারণ আসনের টিকিটের দাম আগে যেখানে ছিল ৪৭৫ দিরহাম, সেটি কমিয়ে করা হয়েছে ৩৫০ দিরহামে। সবচেয়ে বড় অবস্থা প্রিমিয়াম সেকশনে, যেখানে এখনও অনেক আসন ফাঁকা পড়ে আছে।
🚨 Ticket prices for the Pakistan v India match have been reduced due to low sales. (Geo News) pic.twitter.com/6e9wdJtSjs
— Sheri. (@CallMeSheri1_) September 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)