Anushka Loves Kohli: নিউইয়র্ক মাঠে 'দিওয়ালি হো ইয়া হোলি, অনুষ্কা লাভ কোহলি' স্লোগান; দেখুন ভাইরাল ভিডিও

ম্যাচ চলাকালীন স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ভক্তরা বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মজার মজার স্লোগান দিতে শুরু করে

Anushka Loves Kohli: নিউইয়র্ক মাঠে 'দিওয়ালি হো ইয়া হোলি, অনুষ্কা লাভ কোহলি' স্লোগান; দেখুন ভাইরাল ভিডিও
Virat Kohli in New York Stadium (Photo Credit: @Trend_VKohli/ X)

দেশ-বিদেশের সর্বত্রই বিরাট কোহলির (Virat Kohli) ভক্তরা কেবল একবার তাঁকে দেখার জন্য অপেক্ষা করেন এবং তাঁর সাথে মজা করার মেজাজে থাকেন। একই দৃশ্য দেখা যায় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৫তম ম্যাচে, যেখানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়। এই ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। এই ম্যাচ চলাকালীন স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ভক্তরা বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে মজার মজার স্লোগান দিতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে সেখান দেখা যাচ্ছে ভারতীয় দলের ফিল্ডিং চলাকালীন বিরাট কোহলি যখন বাউন্ডারিতে দাঁড়িয়ে তখন স্ট্যান্ডে উপস্থিত কোহলির ভক্তরা তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে মজার স্লোগান দিতে শুরু করেন যেমন '১০ টাকার পেপসি, কোহলি ভাই সেক্সি'। এরপর ভক্তরা স্লোগান দেন-দিওয়ালি হো ইয়া হোলি, অনুষ্কা লাভ কোহলি।' সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বিরাটের ফ্যানপেজে শেয়ার করা হয়েছে। Virat-Anushka on Coffee Date: দেখুন, ভারত-পাক ম্যাচের আগে নিউইয়র্কে কফি ডেটে বিরাট-অনুষ্কা

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 13, 2024 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).