Andre Russell Longest Six, MLC 2023: দেখুন, মেজর লিগে দীর্ঘতম ছক্কা লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল

এর ফলে তিনি তাঁর আন্তর্জাতিক দলের সতীর্থ ডোয়াইন ব্রাভোকে টপকে গিয়েছেন। এর আগে ব্রাভো টেক্সাস সুপার কিংসের হয়ে ১০৬ মিটার ছক্কা মেরেছিলেন

Andre Russell Longest Six, MLC 2023: দেখুন, মেজর লিগে দীর্ঘতম ছক্কা লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল
Andre Russell (Photo Credit: Los Angeles Knight Riders/ Twitter)

সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ম্যাচে হ্যারিস রউফকে মাঝ উইকেটে ১০৮ মিটার লম্বা ছক্কা হাঁকান আন্দ্রে রাসেল। এর ফলে তিনি তাঁর আন্তর্জাতিক দলের সতীর্থ ডোয়াইন ব্রাভোকে টপকে গিয়েছেন। এর আগে ব্রাভো টেক্সাস সুপার কিংসের হয়ে ১০৬ মিটার ছক্কা মেরেছিলেন। যদিও সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিশাল ২১২ রানের জবাবে নাইট রাইডার্সের রান তাড়া করতে নেমে বেশ বেগ পেতে হয়। জেসন রয়কে নিয়ে তাদের ইনিংসের শুরুটা ছিল বেশ ভালো। প্রথম ম্যাচেই ৪৫ রান করেন তিনি। পেনার উন্মুক্ত চাঁদ ও নীতীশ কুমারও শুরুটা ভালো করলেও সুবিধা করতে পারেননি। রাইলি রুশো আবারও ব্যর্থ হন। অবশেষে রাসেল ৪২ রান করলেও ২১ রানে হেরে যায় নাইট রাইডার্স। পরপর তিনটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। Babar Azam Catch, PAK vs SL: দেখুন, ম্যাথিউসকে আউট করতে স্লিপে বাবর আজমের দুর্দান্ত ক্যাচ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 19, 2023 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).