Andre Russell in Music Video: ক্রিকেটের পর এবার বলিউডে, বালিকা বধূ খ্যাত অভিকার সঙ্গে মিউজিক ভিডিওতে রাসেল

স্মৃতি মান্ধানার প্রেমিক পলাশ মুছলের মিউজিক ভিডিওতে কাজ করবেন তিনি

Andre Russell in Music Video: ক্রিকেটের পর এবার বলিউডে, বালিকা বধূ খ্যাত অভিকার সঙ্গে মিউজিক ভিডিওতে রাসেল
Andre Russell in Music Video (Photo Credit: @KnightsVibe & @KRxtra/ X)

এই মুহূর্তে আইপিএল (IPL 2024) মরসুমে ট্রফি জেতার লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সরও সেরা চারে নিজেদের জায়গা একরকম পাকা করে নিয়েছে। এরই মধ্যে বলিউডের বাদশা শাহরুখ খানের দলের অন্যতম তারকা খেলোয়াড় আন্দ্রে রাসেল (Andre Russell) বলিউডে অভিষেক করতে চলেছেন। রাসেলের নয়া অবতারের খবর ছড়িয়ে পড়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বেশ উৎসাহী। পলাশ মুছলের (Palash Muchhal) মিউজিক ভিডিওতে কাজ করবেন তিনি। সংগীত পরিচালনার পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাও করেন পলাশ। এছাড়া পলাশের ক্রিকেটার সঙ্গে অন্য সম্পর্ক হল তিনি ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার প্রেমিক। নিজের ইনস্টাগ্রামে আন্দ্রে রাসেলের একটি ছবি শেয়ার করেছেন পলাশ। যেখানে আন্দ্রেকে একটি ক্ল্যাপবোর্ড ধরে থাকতে দেখা যায়। ক্ল্যাপবোর্ডে লেখা 'লড়কি তু কমল কি'। ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, 'আমি খুবই উচ্ছ্বসিত।' এছাড়া ভাইরাল হওয়া এক পোস্টারে তাঁকে দেখা যাচ্ছে বালিকা বধূ খ্যাত অভিকা গোরের সঙ্গে। Suresh Raina's Cousin Killed: হিট অ্যান্ড রান দুর্ঘটনায় প্রাণ হারালেন সুরেশ রায়নার মামার ছেলে

দেখুন পোস্টার

দেখুন ইনস্টাগ্রাম পোস্ট

 

View this post on Instagram

 

A post shared by Palaash Muchhal (@palash_muchhal)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 02, 2024 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).