Ryan Rickelton at Taj Mahal: ভারত পাকিস্তানের উত্তেজনার মাঝেই সপরিবারে তাজমহল দেখতে হাজির এমআই তারকা রায়ান রিকেলটন

এই খেলোয়াড় নিজেই সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন। সেই তারকা হলেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) উইকেটরক্ষক-ওপেনার রিয়ান রিকেলটন (Ryan Rickelton)। আগ্রার তাজ মহলে ঘুরতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেছেন।

Ryan Rickelton at Taj Mahal: ভারত পাকিস্তানের উত্তেজনার মাঝেই সপরিবারে তাজমহল দেখতে হাজির এমআই তারকা রায়ান রিকেলটন
Ryan Rickelton at Taj Mahal (Photo Credit: Ryan Rickelton/ Instagram)

Ryan Rickelton at Taj Mahal: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার কারণে আইপিএলের কিছু বিদেশি খেলোয়াড় তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, একজন বিদেশি খেলোয়াড় এইসবের মাঝেই তাজমহলে (Taj Mahal) ঘুরছেন। এই খেলোয়াড় নিজেই সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন। সেই তারকা হলেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) উইকেটরক্ষক-ওপেনার রিয়ান রিকেলটন (Ryan Rickelton)। আগ্রার তাজ মহলে ঘুরতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলোতে তাঁকে তার পরিবারের সাথে দেখা যাচ্ছে। রিয়ান তাজমহলের পাশাপাশি আগ্রা ফোর্টেরও (Agra Fort) কিছু ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। উল্লেখ্য, রিয়ান রিকেলটন প্রথমবার আইপিএল খেলতে ভারতের এসেছেন এবং তার জন্য এই মরসুম এখনও অবধি বেশ দুর্দান্ত। মুম্বইয়ের হয়ে সবকটি (১২) ম্যাচ খেলে ৩৩৬ রান করেছেন যার মধ্যে ৩টি হাফসেঞ্চুরিও রয়েছে। IPL Special Train for PBKS, DC Players: ভারতীয় রেলওয়ের বিশেষ ট্রেনে ধর্মশালা থেকে কীভাবে উদ্ধার করা হল পাঞ্জাব, দিল্লির খেলোয়াড়দের, ভিডিও প্রকাশ আইপিএলের

সপরিবারে তাজমহল দেখতে হাজির এমআই তারকা রায়ান রিকেলটন

 

View this post on Instagram

 

A post shared by Ryan Rickelton (@ryanrickelton)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 10, 2025 01:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).