Alzarri Joseph Bat Breaking Delivery: দেখুন, আলজারি জোসেফের আগুন বোলিংয়ে ভাঙল অলি পোপের ব্যাট

দ্রুতগতির ডেলিভারি দিয়ে তিনি অলি পোপের (Ollie Pope) ব্যাট ভেঙে ফেলেন। মাঠে ব্যাটের একটি অংশ ছিটকে পড়ে গেলে পোপ সেটি তুলে নেন এবং জোড়ার চেষ্টা করেন এবং নতুন ব্যাটের আবেদন করেন

Alzarri Joseph Bat Breaking Delivery: দেখুন, আলজারি জোসেফের আগুন বোলিংয়ে ভাঙল অলি পোপের ব্যাট
Ollie Pope (Photo Credit: England Cricket/ X)

ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আলজারি জোসেফ ছিলেন (Alzarri Joseph) যেন অগ্নিগর্ভ, দ্রুতগতির ডেলিভারি দিয়ে তিনি অলি পোপের (Ollie Pope) ব্যাট ভেঙে ফেলেন। মাঠে ব্যাটের একটি অংশ ছিটকে পড়ে গেলে পোপ সেটি তুলে নেন এবং জোড়ার চেষ্টা করেন এবং নতুন ব্যাটের আবেদন করেন। গতকালের ম্যাচের কথা বলতে গেলে, ৬৭ বলে ৫১ রান করে আলজারি জোসেফের বলেই কেভিন সিনক্লেয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এছাড়া ৭৬ রান করা বেন ডাকেটকেও এলবিডাব্লিউ আউট করেন আলজারি। দিনের শেষে ১২ ওভারে ২টি উইকেট নিয়ে মোট ৫৮ রান দেন তিনি। এদিকে ইংল্যান্ড ৫১ ওভার ব্যাটিং করে মাত্র ৩ উইকেট খুইয়ে ২৪৮ রান করে। আজ যখন ইংল্যান্ড ব্যাট করতে নামবে তখন তারা ম্যাচে ২০৮ রানে এগিয়ে। ENG vs WI 2nd Test, Day 4 Live Streaming: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট চতুর্থ দিন, সরাসরি দেখবেন যেখানে

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 5581 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).