Ajinkya Rahane Missed Bus? প্রথম ম্যাচের আগেই টিম বাস মিস করলেন অজিঙ্ক রাহানে, এমনটাই দাবি ভাইরাল ভিডিওতে
ভিডিওতে দাবি করা হয়েছে যে রাহানে টিম বাসের দিকে যেতে হোটেলের লবিতে ছুটচ্ছেন। যা দেখে মনে হচ্ছিল যে তাকে ছাড়াই কেকেআরের দল প্র্যাকটিস সেশনের জন্য স্টেডিয়ামের দিকে রওনা হচ্ছে।
Ajinkya Rahane Missed Bus? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও অনুসারে, শনিবার কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে দলের উদ্বোধনী ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) টিম বাস প্রায় মিস করে ফেলেন। ভিডিওতে দাবি করা হয়েছে যে রাহানে টিম বাসের দিকে যেতে হোটেলের লবিতে ছুটচ্ছেন। যা দেখে মনে হচ্ছিল যে তাকে ছাড়াই কেকেআরের দল প্র্যাকটিস সেশনের জন্য স্টেডিয়ামের দিকে রওনা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাহানে ব্যাট হাতে দৌড়াচ্ছেন, রওনা হওয়ার আগে টিম বাসে তাড়াতাড়ি ওঠার আশায়। সেই পোস্টের ক্যাপশনেও লেখা রয়েছে, 'অধিনায়ক রাহানেকে ছাড়াই ছাড়ল কেকেআরের টিম বাস।' তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেকেআরের অধিনায়ক হিসেবে প্রথমবার খেলতে চলেছেন রাহানে। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর (KKR) যাতে এবারও ট্রফি ধরে রাখতে পারে সেটার বড় দায়িত্ব রয়েছে তার কাঁধে। SRK in KKR Camp: আইপিএলের প্রথম ম্যাচের আগে কেকেআরকে কি 'পেপ টক' দিলেন শাহরুখ খান, দেখুন ভিডিও
টিম বাস মিস করলেন অজিঙ্ক রাহানে?
KKR team bus leaving without their captain Rahane 😭😭 pic.twitter.com/j9GjlqyKcl
— Pick-up Shot (@96ShreyasIyer) March 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 22, 2025 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

