Afghanistan Squad, Asia Cup 2023: এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের, ৬ বছর পর ফিরেছেন করিম জানাত
শ্রীলঙ্কা ও পাকিস্তানের কন্ডিশনের কথা মাথায় রেখে রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমদ ও শরাফউদ্দিন আশরাফের মতো চার স্পিনারকে দলে নিয়েছে আফগানরা
আসন্ন এশিয়া কাপ ২০২৩-এর জন্য ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে ফিরেছেন অলরাউন্ডার করিম জানাত। জাতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ২৫ বছর বয়সী জানাত ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হারারে স্পোর্টসে জিম্বাবয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক করেন। এশিয়া কাপে আফগানদের নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের কন্ডিশনের কথা মাথায় রেখে রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমদ ও শরাফউদ্দিন আশরাফের মতো চার স্পিনারকে দলে নিয়েছে আফগানরা। নজর থাকবে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দিকেও। দু'জনেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাবর আজমের পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে এশিয়া কাপে যাবে আফগানরা। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের প্রথম ম্যাচ সাকিব আল হাসানের বাংলাদেশের বিপক্ষে। Mujeeb Ur Rahman, PAK vs AFG: রাশিদকে পেছনে ফেলে আফগানিস্তানের দ্রুততম অর্ধশতক মুজিব-উর-রহমানের
Here’s AfghanAtalan’s lineup for the ACC Men’s Asia Cup 2023. 🤩#AfghanAtalan | #AsiaCup2023 pic.twitter.com/kHHmR2GhxO
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 27, 2023 05:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

