Afghanistan Cricket Donates Match Fees: একাধিক ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের ত্রাণ সহায়তায় ম্যাচ ফি দান আফগান ক্রিকেটারদের
ট্রট জানিয়েছেন, এই বিপর্যয়ের মোকাবিলা করতে গিয়ে তাঁরা 'উদার' মনোভাব দেখিয়েছেন
ভূমিকম্পের পর আফগানিস্তানের পশ্চিম ভাগে প্রায় এক হাজার মানুষ নিহত এবং আরো হাজার হাজার লোক আহত হয়েছেন। সেই সময় আফগান কোচ জনাথন ট্রট (Jonathan Trott) আশা করছেন, আফগানিস্তানের ক্রিকেটাররা বিশ্বকাপ চলাকালীন দেশের সমর্থকদের কিছুটা আশা ও আনন্দ দিতে পারবে। বুধবার রাতে দিল্লিতে ভারতের কাছে আট উইকেটে হারের সময় ভূমিকম্পে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরেছিল আফগানিস্তানের খেলোয়াড়। এছাড়া বেশ কয়েকজন খেলোয়াড় ত্রাণ প্রচেষ্টায় উল্লেখযোগ্যভাবে অনুদান দিয়েছেন। যদিও জানা গিয়েছে, কোনও ক্রিকেটারের পরিবারই সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ট্রট জানিয়েছেন, এই বিপর্যয়ের মোকাবিলা করতে গিয়ে তাঁরা 'উদার' মনোভাব দেখিয়েছেন। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান (Rashid Khan) বিশ্বকাপ থেকে তার সমস্ত ম্যাচ ফি "ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য" দান করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার ফাউন্ডেশন একটি জরুরি আবেদনে ৩০,০০০ পাউন্ডেরও বেশি সংগ্রহ করেছে। Earthquake in Afghanistan: ৬.৩ মাত্রায় ফের তীব্র কম্পন আফগানিস্তানে, হেরাটে নতুন করে আতঙ্ক
Afghanistan's cricketers have donated match fees to support relief efforts after multiple earthquakes hit western Afghanistan last week 🙏https://t.co/3Y24gU7NNC | #CWC23 pic.twitter.com/3EjE8RigvF
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 15, 2023 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

