AFG vs PAK Series: পাকিস্তান-আফগানিস্তান টি-২০ সিরিজ সম্প্রচার স্বত্ব কিনল ফ্যানকোড

ভারতীয় সময় রাত ৯টা ৩০মিনিট থেকে শুরু হবে সবগুলো ম্যাচ।

AFG vs PAK Series: পাকিস্তান-আফগানিস্তান টি-২০ সিরিজ সম্প্রচার স্বত্ব কিনল ফ্যানকোড
PAK vs AFG T20I Series 2023 (Photo Credit: Saj Sadiq/ Twitter)

চলতি সপ্তাহের শেষের দিকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ সরাসরি সম্প্রচার করবে ফ্যানকোড। আগামী ২৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তানের তরুণ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন শাদাব খান। নাসিম শাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিসরা থাকছেন এই সিরিজে। রশিদ খান, মহম্মদ নবি, রহমানুল্লাহ গুরবাজ ও নবীন-উল-হককে নিয়ে গঠিত হয়েছে আফগানিস্তান দল। ২৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি, ২৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ২৭ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় রাত ৯টা ৩০মিনিট থেকে শুরু হবে সবগুলো ম্যাচ। ক্রিকেট ভক্তরা ফ্যানকোডের মোবাইল অ্যাপ (অ্যান্ড্রয়েড, আইওএস, টিভি), অ্যান্ড্রয়েড টিভিতে উপলব্ধ টিভি অ্যাপ, অ্যামাজন ফায়ার টিভি স্টিক, জিও এসটিবি, স্যামসাং টিভি, এবং www.fancode.com এ সিরিজ থেকে সমস্ত অ্যাকশন দেখতে পারেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 22, 2023 09:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).