AFG vs PAK 1st T20I Video Highlights: ৯২ অলআউট করে, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় আফগানদের
পাকিস্তান-৯২/৯, আফগানিস্তান- ৯৮/৪
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান মাত্র ৯২ রান তুলতে সক্ষম হয়। ১৮তম ওভারেই ম্যাচ শেষ করে ৬ উইকেটে জয় তুলে নেয় আফগানরা। ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন মোহাম্মদ নবী। ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান ছিল নাটকীয়ভাবে পাকিস্তানের নতুন তরুণ দলের ধসের ফল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার সাইম আইয়ুবকে ১৭ রানে ফেরায় আফগানরা। প্রথম উইকেটের পতনের পর নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচের ওপর থেকে দখল হারাতে থাকে পাক বাহিনী। ৪ ওভারে ৯ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন মুজিব উর রহমান।
দেখুন ভিডিও হাইলাইটস
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 25, 2023 08:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

