Asian Para Games: পুরুষদের ডাবলস তিরন্দাজিতে কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের
ভারত এই মুহূর্তে ৬৯টি পদক নিয়ে ষষ্ঠ স্থানে ১৬টি সোনা, ২১টি রুপো এবং ৩২টি ব্রোঞ্জ নিয়ে রয়েছে
এশিয়ান প্যারা গেমসের এই আসরে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রয়েছে। আদিল মহম্মদ নাজির আনসারি (Adil Mohamed Nazir Ansari) ও নবীন দালালের (Naveen Dalal) জুটি পুরুষদের ডাবলসে তিরন্দাজিতে (W1 Open event) ব্রোঞ্জ জিতেছেন। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হারের পর ভারতীয় জুটি দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এছাড়া কাজাখস্তান সেমিফাইনালে আয়োজক গণপ্রজাতন্ত্রী চীনের কাছে হেরেছিল। এরপর আজকের মোকাবেলায় কাজাখস্তানকে ১২৫-১২০ পয়েন্টে হারিয়ে দেশের জন্য পদক নিশ্চিত করে এই ভারতীয় জুটি। গতকাল এশিয়ান প্যারা গেমস ২০২৩-এ মহিলা ডাবলস কম্পাউন্ড টিম আর্চারি শীতল দেবী (Sheetal Devi) ও সরিতা অধনা (Sarita Adhana) ভারতকে রুপো এনে দেন। এই জুটি চীনের লিন/ঝ্যাংয়ের (Lin/Zhang) কাছে ১৫০-১৫২ পয়েন্টে হেরে যান। ভারত এই মুহূর্তে ৬৯টি পদক নিয়ে ষষ্ঠ স্থানে ১৬টি সোনা, ২১টি রুপো এবং ৩২টি ব্রোঞ্জ নিয়ে রয়েছে। Asian Para Games: পুরুষদের এফ-৪৬ শটপুটে সোনা জিতে নতুন রেকর্ড গড়লেন শচীন খিলারি
Our Para Archers on 🔥
🏹 Archer Adil Mohamed Nazir Ansari and Naveen Dalal clinch 🥉 in Archery Men's Doubles - W1 Open event, with a remarkable score of 125-120.
🌟 Many congratulations to the champions! #AsianParaGames2022 #Cheer4India#Hallabol#JeetangeBharat… pic.twitter.com/yyJqChk9Ft
— SAI Media (@Media_SAI) October 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 26, 2023 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

