Asian Para Games: বি-১ প্যারা দাবায় সোনা জয় অশ্বিন, দর্পণ এবং সৌন্দর্য্যের দুর্দান্ত ত্রয়ীর

চতুর্থ ও শেষ দিনে ৪টি সোনা, ২টি রুপো ও ৬টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতেছে ভারত

Asian Para Games: বি-১ প্যারা দাবায় সোনা জয় অশ্বিন, দর্পণ এবং সৌন্দর্য্যের দুর্দান্ত ত্রয়ীর
Ashwin, Darpan, and Soundarya Wins Gold in Para Chess (Photo Credit: SAI Media/ X)

হ্যাংঝুতে এশিয়ান প্যারা গেমসের চতুর্থ ও শেষ দিনে পদক জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। প্যারা দাবায় ভারতের এসেছে একগুচ্ছ পদক-এর মধ্যে দুটি সোনা, একটি রুপো ও চারটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক রয়েছে। পুরুষ ও মহিলা বি-১ দল যথাক্রমে স্বর্ণ ও ব্রোঞ্জ এবং পুরুষ বি-২ দল ব্রোঞ্জ পদক লাভ করেছে। ব্যক্তিগত পদকের তালিকায় বি-১ বিভাগে প্যারা দাবায় সোনা এনেছেন দর্পণ ইনানি (Darpan Inani), এরপর রুপো এনেছেন সৌন্দর্য প্রধান (Soundarya Pradhan) এবং ব্রোঞ্জ এনেছেন অশ্বিন মাকওয়ানা (Ashwin Makwana), শুধু তাই নয় বি-২ বিভাগে পুরুষদের প্যারা দাবায় ব্রোঞ্জ জিতেছেন কিষাণ গাঙ্গোলি (Kishan Gangoli)। চতুর্থ ও শেষ দিনে ৪টি সোনা, ২টি রুপো ও ৬টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতেছে ভারত। Asian Para Games: নতুন রেকর্ড গড়ে পুরুষদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন নীরজ যাদব

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 28, 2023 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).