Asian Cup 2025: থাইল্যান্ডকে হারিয়ে মহিলা এশিয়ান বেসবল কাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা বেসবল দল
থাইল্যান্ডের ব্যাংককে গতকাল ভারতীয় মহিলা বেসবল দল বাছাইপর্বের সুপার রাউন্ডে ৬-৫ গোলে থাইল্যান্ডকে হারিয়ে মহিলা এশিয়ান বেসবল কাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জন করেছে। WBSC এশিয়া এই মহিলা এশিয়ান বেসবল কাপ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে. এশিয়ান বেসবল কাপ ২০২৫-এর বাছাইপর্বে পশ্চিম বিভাগের অংশ হিসেবে, ভারত উদ্বোধনী রাউন্ডের গ্রুপ A-তে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইরানের সঙ্গে রয়েছে। এখনও পর্যন্ত ভারতীয় মহিলা বেসবল দল ৩টি পুল ম্যাচেই লাগাতার জয় পেয়েছে। যার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করে, সুপার রাউন্ডে স্থান করে নিয়েছে। অন্যদিকে, ইন্দোনেশিয়া প্রথম স্থান অধিকার করে এশিয়া কাপে ভারতের সঙ্গে খেলবে। আজ ভারত স্বর্ণপদকের জন্য ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড ব্রোঞ্জ পদকের জন্য পাকিস্তানের মুখোমুখি হবে। এই নিয়ে ভারত এশিয়ান বেসবল কাপে লাগাতার চতুর্থবারের জন্য অংশগ্রহন করছে।
Indian Women's Baseball team qualifies for #AsianCup 2025.#IndianBaseball #WomensBaseball pic.twitter.com/7J89STHXJ9
— All India Radio News (@airnewsalerts) April 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 09:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

