India vs South Korea Semi Final Live Streaming: সেমিফাইনালে ভারত বনাম দক্ষিণ কোরিয়া, কীভাবে দেখবেন সরাসরি
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy 2024 Hockey) সেমিফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ কোরিয়া। চিনের হুলুবুইর সিটিতে ফাইনালে ওঠার এই ম্যাচ ভারতীয় সময় আজ,শুক্রবার দুপুর সাড়ে ৩টেয় শুরু হবে।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy 2024 Hockey) সেমিফাইনালে মুখোমুখি ভারত (India)-দক্ষিণ কোরিয়া (South Korea)। চিনের হুলুবুইর সিটিতে ফাইনালে ওঠার এই ম্যাচ ভারতীয় সময় আজ,শুক্রবার দুপুর সাড়ে ৩টেয় শুরু হবে। গতবারের চ্যাম্পিয়ন ভারত এই ম্যাচে ফেভারিট হিসেবে নামছে। চলতি টুর্নামেন্টে ৬ দলের রাউন্ড রবীন লিগ পর্যায়ে ৫ ম্যাচে ৫টাতেই জিতে ১৫ পয়েন্টে লিগের খেলা শেষ করেন হরমনপ্রীত সিং-রা। লিগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল ভারত। অন্য সেমিফাইনালে পাকিস্তান খেলবে আয়োজক দেশ চিনের বিরুদ্ধে।
ভারত বনাম দক্ষিণ কোরিয়া সেমিফাইনাল ম্যাচটি সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানালে সরাসরি সম্প্রচারিত হবে। ইন্টারনেটের মাধ্যমে সরাসরি খেলার সম্প্রচার সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটের মধ্যে করা হবে।
দেখুন সরাসরি
𝘼𝙣𝙙 𝙬𝙚 𝙢𝙚𝙚𝙩 𝙖𝙜𝙖𝙞𝙣...✨#TeamIndia gears up to face South Korea for the 2nd time in the Hockey #AsianChampionsTrophy 🔥
Watch 🇮🇳 🆚 🇰🇷 LIVE on #SonyLIV 📲 pic.twitter.com/pQOE07DuRN
— Sony LIV (@SonyLIV) September 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 16, 2024 03:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

