Asia Cup 2023: এশিয়া কাপের ফাইনালে জয়ের পর রোহিত শর্মার মজার বক্তব্য সাংবাদিক সম্মেলনে (দেখুন ভিডিও)

রোহিতের সাংবাদিক সম্মেলন মানেই বিনোদনে ভরপুর।রোহিত ভক্ত বা মিডিয়ার সামনে তার মতামত প্রকাশ করতে কখনোই পিছপা হন না। এই সম্মেলনের সময়ে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

Asia Cup 2023: এশিয়া কাপের ফাইনালে জয়ের পর রোহিত শর্মার মজার বক্তব্য সাংবাদিক সম্মেলনে (দেখুন ভিডিও)
Rohit Sharma after Asia Cup Win Photo Credit: Twitter@mufaddal_vohra

এশিয়া কাপ ২০২৩-এ ভারতের জয়ের পর সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রোহিত শর্মা। রোহিতের সাংবাদিক সম্মেলন মানেই বিনোদনে ভরপুর।রোহিত ভক্ত বা মিডিয়ার সামনে তার মতামত প্রকাশ করতে কখনোই পিছপা হন না। এই সম্মেলনের  সময়ে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

ভিডিওতে দেখা যায় যে রোহিত বলছেন, "এখানে আসা এবং এইরকম একটি টুর্নামেন্টে বিজয়ী হওয়া আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়, আমরা টুর্নামেন্টের সময় অনেক কিছু দেখেছি।" এই সময়েই ক্রিকেট অনুরাগীরা ভারতের জয় উদযাপন করে আতসবাজি ফাটাচ্ছিল। সেই আওয়াজ পেয়ে  রোহিত বললেন, "আরে, বিশ্বকাপ জেতার পর এগুলি জ্বালিও।"

দেখুন সেই মজার ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 18, 2023 01:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).