Cristiano Ronaldo: ইরানে রোনাল্ডোকে দেখার আবেগ মাত্রা ছাড়ল, প্র্যাক্টিশ বাতিল করতে বাধ্য হল আল নাসের

মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের পেরসেপোলিস ক্লাবের বিরুদ্ধে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র আল নাসের (Al Nassr )।

Cristiano Ronaldo: ইরানে রোনাল্ডোকে দেখার আবেগ মাত্রা ছাড়ল, প্র্যাক্টিশ বাতিল করতে বাধ্য হল আল নাসের
Cristiano Ronaldo's Al Nassr Wins Arab Club Champions Cup (Photo Credit: Cristiano Ronaldo/ Twitter)

ইরানে রোনাল্ডো জ্বর সব মাত্রা ছাড়িয়ে গেল। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের পেরসেপোলিস ক্লাবের বিরুদ্ধে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র আল নাসের (Al Nassr )। ইরানের তেহরানের আজাদি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। তার আগে রোনাল্ডোকে দেখতে ইরানের ফুটবলপ্রেমীরা যেভাবে হামলে পড়লেন, তাতে আল নাসের প্র্যাক্টিশ বাতিল করতে বাধ্য হল। বিশাল পুলিশ বাহিনী নামিয়েও রোনাল্ডোকে নিয়ে ইরানীদের মাত্রা ছাড়ানো আবেগকে সামলানো গেল না।

রোনাল্ডোর প্র্যাকটিশ দেখার জন্য হাজার হাজার জনতা ভিড় জমালেন। পরিস্থিতি সুবিধার নয় দেখে প্র্যাকটিশ বাতিল করে হোটেলে ফেরার সিদ্ধান্ত নিল আল নাসের ম্যানেজমেন্ট। আল নাসেরের পক্ষ থেকে জানানো হল, যেভাবে ভিড় বাড়ছিল তাতে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে সংশয় ছিল।

দেখুন ছবিতে

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 18, 2023 10:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).