AFC Cup 2023, MBSG Vs Machhindra FC: ডার্বি ভুলে এএফসি কাপে নেপালের মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে আজ অভিযান শুরু মোহনবাগানের, খেলা দেখুন মোহন বাগান ক্লাবের ফেসবুক পেজে
এফসি কাপে মাচিন্দ্রা ম্যাচ প্রসঙ্গে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলছেন, ‘ডার্বি আমার কাছে অতীত। চাইলেও আর ওই ম্যাচের ফল বদলে দেওয়া যাবে না। তবে এটা মেনে নিতেই হবে, ডার্বিতে আমাদের অনেক ভুল হয়েছে।
এএফসি কাপে আজ দৌড় শুরু হচ্ছে সবুজ মেরুন বিগ্রেডের। নতুন মরসুমের শুরুতে লক্ষ্য ছিল এএফসি কাপ আর সেই লক্ষ্যেই শক্তিশালী দল গড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আজ নেপালের মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে নামছে সবুজ মেরুন।জোনাল পর্বে দুটি ম্যাচ জিতলে গ্রুপ পর্বে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট।
গত শনিবার ডার্বিতে অপ্রত্যাশিত হার কি প্রভাব ফেলবে আজকের ম্যাচে? ডার্বির হারকে মাথায় না রেখে এফসি কাপে মাচিন্দ্রা ম্যাচ প্রসঙ্গে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলছেন, ‘ডার্বি আমার কাছে অতীত। চাইলেও আর ওই ম্যাচের ফল বদলে দেওয়া যাবে না। তবে এটা মেনে নিতেই হবে, ডার্বিতে আমাদের অনেক ভুল হয়েছে। আমাদের ফোকাস এএফসি কাপেই। এই প্রতিযোগিতায় ভালো ফল করাই লক্ষ্য। নেপালের মাচিন্দ্রা এফসি খুবই ভালো দল। ওদের সমীহ করতেই হবে।’
আজ সন্ধ্যা ৭টায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে হবে এই ম্যাচ। মোহনবাগান সুপার জায়ান্টস ফেসবুক পেজ থেকে সরাসরি দেখা যাবে এই খেলা। এক ক্লিক এ দেখে নিন খেলার ঝলক-
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 2023 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

