Noida: একি কাণ্ড! BMW চড়েও চুরি করছেন মহিলা, হাত সাফাই ধরা পড়ল CCTV-তে
দোকানের বাইরে বিএমডব্লুটি দাঁড় করিয়ে ফুলের টব চুরি করছেন তিনি। তাঁকে কেউ দেখছে কিনা তা যাচাই করে টব সমেত গাছ নিয়ে সোজা গাড়িতে তোলেন তিনি।
বিলাসবহুল বিএমডাব্লু (BMW) গাড়ি চালিয়েও চুরি করতে হচ্ছে মহিলাকে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডা (Noida) সেক্টর ১৮-এর ঘটনা দেখে হতবাক নেটবাসী। এক দোকানের বাইরে সুজজ্জিত ফুলের গাছ টব-সহ গাড়িতে তুলে চম্পট দিলেন ওই মহিলা। দোকানের বাইরে লাগানো সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়েছে মহিলার হাত সাফাইয়ের সেই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, দোকানের বাইরে বিএমডব্লুটি দাঁড় করিয়ে ফুলের টব চুরি করছেন তিনি। তাঁকে কেউ দেখছে কিনা তা যাচাই করে টব সমেত গাছ নিয়ে সোজা গাড়িতে তোলেন তিনি।
মহিলার গাছ চুরির দৃশ্য ধরা পড়েছে cctv ক্যামেরায়...
A woman who came in a BMW in Noida stole flower pots, went viral on social media. @noidapolice @Uppolice pic.twitter.com/qroCS5oSv8
— Jyoti Karki (@Jyoti_karki_) October 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 27, 2024 06:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

