Viral Video: ছাগলের গাড়িতে চেপে প্রধানমন্ত্রীকে দেখতে এলেন চা বিক্রেতা, বললেন, 'আমার পোষ্যরাও মোদীজির ভক্ত'

Viral Video: ছাগলের গাড়িতে চেপে প্রধানমন্ত্রীকে দেখতে এলেন চা বিক্রেতা, বললেন, 'আমার পোষ্যরাও মোদীজির ভক্ত'
Man Arrives Riding Goat Cart to See PM Modi (Photo Credit: X/Screengrab)

গরুর গাড়ি, ঘোড়ার গাড়ির নাম তো শুনেছেন। কখনও ছাগলের গাড়ির নাম শুনেছেন কি? এবার সেই ছাগলের গাড়িতে চড়ে প্রধানমন্ত্রীকে দেখতে পৌঁছে গেলেন এক ব্যক্তি। শুনতে অবাক লাগলেও, বিহারের গোপালপুরে এবার এমনই একটি ছবি দেখা গেল। যেখানে ছাগলের তৈরি গাড়িতে চেপে প্রধানমন্ত্রী মোদীকে (PM Narendra Modi) দেখতে হাজির হন এক চা বিক্রেতা।

প্রকাশ মণ্ডল নামে ওই চা বিক্রেতা ছাগলের গাড়িতে চেপে প্রধানমন্ত্রী মোদীকে দেখতে হাজির হয়ে যান। তাঁর ওই অদ্ভুদ কাণ্ড দেখে লোকজন জমা হয়ে যান চারপাশে। প্রকাশ মণ্ডল জানান, 'আমি প্রধানমন্ত্রী মোদীজির বড় ভক্ত। আমার পোষ্যরাও তাই প্রধানমন্ত্রীকে দেখতে চায়। তারাও মোদীজির ভক্ত।'

প্রকাশ মণ্ডল নামে বিহারের ওই চা বিক্রেতার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে প্রকাশ মণ্ডল যা করেছেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়।

দেখুন প্রকাশ মণ্ডল কীভাবে ছাগলের গাড়িতে চেপে প্রধানমন্ত্রীর সভাস্থলে হাজির হন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 07, 2025 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).