Feeding Gone Wrong!: মাছেদের খাবার খাওয়াতে গিয়ে প্লাবিত নদীতে প্লাস্টিক ফেলে নেটিজেনদের রোষে পাক অভিনেত্রী, দেখুন ভিডিও
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে হাইওয়েতে গাড়ি থামিয়ে প্লাবিত নদীর মধ্যে প্যাকেট জাত মাংস টুকরো টুকরো ছুঁড়ে দিচ্ছেন অভিনেত্রী।
- Read in
- বাংলা
বন্যায় ভাসছে পাকিস্তান। এর মধ্য়েই নদীর মাছদের খাওয়াতে গিয়ে বিরাট বড় 'ভুল' করে ফেললেন পাক অভিনেত্রী রেশম (Pakistani Actor Resham) । ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে হাইওয়েতে গাড়ি থামিয়ে প্লাবিত নদীর মধ্যে প্যাকেট জাত মাংস টুকরো টুকরো ছুঁড়ে দিচ্ছেন অভিনেত্রী। শেষে প্যাকেটটাও ফেলে দিলেন নদীর জলে। একইভাবে পাউরুটি ছুঁড়ে দেওয়ার পর প্লাস্টিক প্যাকেটও নদীতে ফেললেন তিনি।
দেখুন ভিডিও
Morons of Pakistan 😖
— Khurram Qureshi (@qureshik74) September 12, 2022
অভিনেত্রীর কৃতকর্ম দেখে নেটিজেনরা বেজায় চটেছেন। বেগতিক বুঝে রেশমের দাবি, কোভিড পরবর্তী জটিলতার কারণে তাঁর মাথা সবসময় কাজ করে না। তাই খাবারের সঙ্গে প্লাস্টিকও নদীতে ফেলে দিয়েছেন।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 16, 2022 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

