Spider-Man Thief!: চোখের পলকে চলন্ত ট্রেনের যাত্রীর ফোন ছিনতাই, ভাইরাল ভিডিও

দূরপাল্লার ট্রেনে চড়ে নিত্য যাতায়াত করেন? ভাবছেন, ট্রেনের দরজায় বসে গান শুনতে শুনতে যাবেন? এই ভাবনা এবার মাথা থেকে বের করে দিন। কারণ চোখের পলকে আপনার সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী নেই হয়ে যেতে পারে। সৌজন্যে স্পাইডারম্যান চোর।

Spider-Man Thief!: চোখের পলকে চলন্ত ট্রেনের যাত্রীর ফোন ছিনতাই, ভাইরাল ভিডিও
Spiderman thief ( Video Screen Grab)

দূরপাল্লার ট্রেনে চড়ে নিত্য যাতায়াত করেন? ভাবছেন, ট্রেনের দরজায় বসে গান শুনতে শুনতে যাবেন? এই ভাবনা এবার মাথা থেকে বের করে দিন। কারণ চোখের পলকে আপনার সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী নেই হয়ে যেতে পারে। সৌজন্যে স্পাইডারম্যান চোর। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে েক যুবক ট্রেনের দরজায় বসে গান শুনতে শুনতে চলেছেন। কানে ইয়ারফোন, হাতে মোবাইল। ট্রেনটি তখন একটি সেতুর উপর থেকে ছুটছে। চোখের পলক পড়ার আগে আচমকাই তাঁর হাত থেকে মোবাইল উধাও। পাশে বসা যাত্রীও হতবাক। কী যে ঘটল, প্রত্যক্ষদর্শীরা বুঝেই উঠতে পারছেন না। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে।

ভাইরাল ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 10, 2022 09:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).