Viral Video: প্রচণ্ড গতিতে ধেয়ে আসা ট্রাকে হঠাৎ বিস্ফোরণ, ছিন্ন বিচ্ছিন্ন গোটা গাড়ি, ভাইরাল ভিডিয়ো

Viral Video: প্রচণ্ড গতিতে ধেয়ে আসা ট্রাকে হঠাৎ বিস্ফোরণ, ছিন্ন বিচ্ছিন্ন গোটা গাড়ি, ভাইরাল ভিডিয়ো
Moving Truck Explosion (Photo Credit: X/Screengrab)

প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল একটি ট্রাক (Truck)। হাঠৎ করেই সেই ট্রাকে বিস্ফোরণ (Explosion In Truck) হয়। সশব্দে ট্রাকটি বিস্ফোরিত হতেই তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রাকটি যেভাবে সামনের দিকে এগোচ্ছিল, তা দেখে কেউ কল্পনাও করতে পারেননি, হঠাৎ করে সেটি ওইভাবে ফেটে যাবে। ট্রাকের গতি বেশি থাকলেও, সেটি দেখে বোঝার কোনও উপায় ছিল না।  তবে হঠাৎ করেই সশব্দে ট্রাকটি বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের মানুষ ভয় পেয়ে যান। সেই সঙ্গে বিস্ফোরণের তীব্রতায় বিশালাকারের ট্রাকটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়। বিস্ফোরিত ট্রাকের ভিতরে কতজন ছিলেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। তবে যে তীব্রতায় ট্রাকটিতে বিস্ফোরণ হয়, তাতে ভিতরে কেউ থাকলে যে তাঁর প্রাণ বেঁচে থাকার বা আহত হয়ে পড়ে থাকার কোনও সম্ভাবনা নেই, তা কার্যত স্পষ্ট।

আরও পড়ুন: Virudhunagar Blast: রবি সকালে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল আতশবাজি কারখানা

দেখুন কীভাবে বিস্ফোরণের জেরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল চলন্ত ট্রাক...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2025 11:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).