Viral Video: ওয়াল স্ট্রিট 'ব্লক' করে দিলেন ৪০০ ভারতীয়, নাচে, গানে নিউ ইয়র্ক হয়ে গেল ভারত, ভাইরাল ভিডিয়ো
৪০০ লোকের বরযাত্রী। আর সেই ৪০০ লোকের বরযাত্রী যখন নাচতে নাচতে এগিয়ে যায়, সেই গ্ল্যামার ছিল চোখে পড়ার মত। ৪০০ লোকের বরযাত্রী কার্যত আটকে দিল নিউ ইয়র্কের (New York) ওয়াল স্ট্রিট (Wall Street)। নিউ ইয়র্কের আইকনিক ওয়াল স্ট্রিট দিয়ে যখন ৪০০ মানুষের বরযাত্রী এগিয়ে যেতে শুরু করে, সেখান লেহেঙ্গা থেকে ব্লেজ়ার বা শাড়ির চমকে চোখে ধাঁধা লাগছিল। আর সেই বিয়ের বরযাত্রীর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। ভারতীয় বিয়ে উপলক্ষ্যে যে হারে মানুষ ওয়াল স্ট্রিটে হাজির হতে শুরু করেন, তা দেখে অবাক হয়ে যায় গোটা বিশ্ব। বরযাত্রীর সঙ্গে ছিল ডিজে। সেই গানে বরযাত্রীর প্রত্যেকের নাচের ভিডিয়ো দেখে তাক লেগে যায় গোটা বিশ্বের মানুষের।
দেখুন ওয়াল স্ট্রিটে ৪০০ ভারতীয়র নাচ...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 29, 2025 09:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

