Viral Video: মেয়ের এক বছরের জন্মদিনে রোলস-রয়েস গাড়ি উপহার দিলেন শিল্পপতি বাবা, 'সুপার ড্যাডি'র কাণ্ড দেখে হতবাক নেটবাসী
সদ্য আটলান্টিসে মেয়ের এক বছরে জন্মদিন উপলক্ষ্যে বিশাল আয়োজন করেছিলেন সতীশ। সেই অনুষ্ঠানে বলিউডের কিছু তারকা আরও জমজমাট করেছে। তমান্না ভাটিয়া, রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, নোরা ফতেহির জমকালো উপস্থিতি ছিল ইসাবেলার প্রথম জন্মদিনের পার্টিতে।
মেয়ের এক বছরের জন্মদিনে রোলস-রয়েস গাড়ি উপহার দিলেন শিল্পপতি বাবা। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। দুবাইতে বসবাসকারী ভারতীয় ব্যবসায়ী সতীশ সানপাল। একরত্তি মেয়ে ইসাবেলাকে বিশ্বের অন্যতম বিলাসবহুল সংস্থা রোলস-রয়েসের গাড়ি উপহার দিলেন তিনি। ভারতীয় ব্যবসায়ী সতীশকে 'সুপার ড্যাডি' বলে সম্বোধন করছে নেটবাসী। সদ্য আটলান্টিসে মেয়ের এক বছরে জন্মদিন উপলক্ষ্যে বিশাল আয়োজন করেছিলেন সতীশ। সেই অনুষ্ঠানে বলিউডের কিছু তারকা আরও জমজমাট করেছে। তমান্না ভাটিয়া, রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, নোরা ফতেহির জমকালো উপস্থিতি ছিল ইসাবেলার প্রথম জন্মদিনের পার্টিতে। এরপরেই কাস্টম-মেড গোলাপী রোলস-রয়েস গাড়িটি মেয়েকে উপহার দেন সতীশ।
এক বছরের মেয়ের জন্মদিনের উপহার কাস্টম-মেড গোলাপী রোলস-রয়েস
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 22, 2025 07:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

