Viral Video: হিমাচল প্রদেশের কুল্লুতে বাস ও গাড়ি চালকের মধ্যে সংঘর্ষ, রিভলবার হাতে পর্যটকের দাদাগিরি (দেখুন ভিডিও)
হিমাচল প্রদেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এতে দেখা যায় এক পর্যটক রাস্তার মাঝখানে বন্দুক উঁচিয়ে বাসচালককে হুমকি দিচ্ছেন। ভাইরাল ক্লিপে কুল্লু জেলার মনিকরণ উপত্যকায় প্রবল যানজটের ছবি দেখা যায়। সেখানেই ২৬ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে একটি বাস এবং একটি গাড়ি একটি সরু রাস্তায় আটকে আছে। সেখানেই বাস চালকের সঙ্গে বচসাতে জড়িয়েছেন এক পর্যটক। এরপর কথা কাটাকাটির সময় ওই পাঞ্জাবি পর্যটককে গাড়ি থেকে নেমে রিভলভার হাতে দাদাগিরি করতে দেখা যায়। বচসার কারণ জানা না গেলেও ভাইরাল ভিডিওটি মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
A video going viral from Himachal Pradesh shows a tourist from Punjab drawing a revolver during a tussle with a bus driver on the road. The reason for the clash is not clear yet. pic.twitter.com/fDbplH1O9P— Gagandeep Singh (@Gagan4344) June 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 26, 2024 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

