Viral Video: কেবল ভিক্ষা করে কিনেছেন দেড় লাখ টাকার আইফোন, 'ধনী' ভিক্ষুকের কাণ্ডে হতবাক নেটবাসী

আইফোন ব্যবহারকারী ভিক্ষুকের দর্শন পেয়ে চক্ষু ছানাবড়া নেটবাসী। 'ধনী' ভিক্ষুকের কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Viral Video: কেবল ভিক্ষা করে কিনেছেন দেড় লাখ টাকার আইফোন, 'ধনী' ভিক্ষুকের কাণ্ডে হতবাক নেটবাসী
iPhone 16 Pro Max (Photo Credits: X)

দুই পা নেই। হাঁটতে পারেন না। কেবল ভিক্ষার টাকাই ভরসা। চাকা লাগানো পাটাতনে করে এদিক ওদিক ঘুরে করতে হয় ভিক্ষা। সেই ভিক্ষুকের হাতে আইফোন দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। তবে যে সে আইফোন নয়, একেবারে লেটেস্ট মডেল, iPhone 16 Pro Max। যে ফোনটি কেনা বহু সাধারণ মানুষের স্বপ্ন, সেই দেড় লক্ষ টাকার আইফোন ব্যবহার করছেন একজন ভিক্ষুক। আইফোন ব্যবহারকারী ভিক্ষুকের দর্শন পেয়ে চক্ষু ছানাবড়া নেটবাসী। 'ধনী' ভিক্ষুকের কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় ওই ভিক্ষুককে বলতে শোনা গিয়েছে, তাঁর হাতের ফোনটি iPhone 16 Pro Max। যার দাম নিয়েছে ১ লক্ষ ৭০ হাজার। নগদে কিনেছেন ওই ফোন। টাকা জোগাড় করেছেন কেবল ভিক্ষা করে।

আইফোন হাতে ভিক্ষুক...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 19, 2025 02:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).