Viral Video: অসহায় বৃদ্ধাকে ক্রমাগত চড়, থাপ্পড়, ভিডিয়ো ভাইরাল হতেই অপরাধীদের শাস্তির দাবি

Viral Video: অসহায় বৃদ্ধাকে ক্রমাগত চড়, থাপ্পড়, ভিডিয়ো ভাইরাল হতেই অপরাধীদের শাস্তির দাবি
Old Lady Repeatedly Beaten (Photo Credit: Twitter)

ক্রমাগত চড়, থাপ্পড় মারা হচ্ছে এক বৃদ্ধাকে। ক্রমাগত মারধরের জেরে অসহায় বৃদ্ধা কিছুই করতে পারছেন না, শুধু তাকিয়ে থাকছেন সবার দিকে। শুক্রবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। যেখানে লেবাননের বেরুইটের বাসিন্দা এক মহিলাকে নির্মমভাবে মারধরের ছবি উঠে আসতে শুরু করে। কী কারণে ওই মহিলাকে ক্রমাগত চড়, থাপ্পড় মারা হচ্ছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে অপরাধীদের শাস্তির দাবিতে সরব হন নেটিজেনরা। সোশ্যাল সাইটে বৃদ্ধাকে মারধরের ভিডিয়ো যখন ক্রমাগত উঠে আসতে শুরু করে, সেই সময় অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। অপরাধীদের মৃত্যুর দাবিতে সরব হতে শুরু করেছেন বহু মানুষ। দেখুন সেই ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 26, 2022 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).