Video: স্ত্রীর উপর রাগ করে বিদ্যুতের টাওয়ারে চড়ে বসলেন ব্যক্তি, দেখুন ভিডিয়ো

Video: স্ত্রীর উপর রাগ করে বিদ্যুতের টাওয়ারে চড়ে বসলেন ব্যক্তি, দেখুন ভিডিয়ো
Man Climbs Electric Tower (Photo Credit: Video Screen Grab)

স্ত্রীর বাপের বাড়ি যাওয়ায় আপত্তি। স্ত্রী কেন বাপের বাড়ি গিয়েছেন, এই প্রশ্ন তুলে এবার বিদ্যুতের টাওয়ারে উঠে পড়লেন এক ব্যক্তি। স্ত্রী বাপের বাড়িতে অনেকদিন ধরে থাকার পরও তাঁকে ফেরৎ পাঠানো হচ্ছে না।  শ্বশুরবাডির লোকজন তাঁর স্ত্রীকে বাড়িতে ফিরতে দিচ্ছেন না। এই অভিযোগে ছত্তিশগড়ের (Chhattisgarh) ভিলাইতে এক ব্যক্তি চড়চড়িয়ে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন। যা দেখে চোখ কপালে ওঠে স্থানীয়দের।  এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেন।  পুলিশ ঘনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে বিদ্যুতের টাওয়ার থেকে নীচে নামান।  ভিলবাইয়ের ওই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দেখুন...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2022 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).