Video: পথচারীদের ধাক্কা দিয়ে, মেরেধরে এগিয়ে চলল টেসলার গাড়ি, দেখুন ভয়াবহ ভিডিয়ো
এবার একটি ভয়াবহ ভিডিয়ো প্রকাশ্যে এল চিন (China)থেকে। যেখানে একটি বিলাসবহুল টেসলার (Tesla) গাড়িকে পার্ক করাতে যান তার চালক। গাড়ি পার্ক করার পরিবর্তে সেটি প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করে। টেলসার গাড়িটি প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করায়, মাঝ রাস্তায় সেটি পরপর ৩ জনকে ধাক্কা দেয়। যার মধ্যে রয়েছে এক স্কুল পড়ুয়াও। টেসলার ওই বিলাসবহুল গাড়ির ধাক্কায় পরপর ২জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। ১ জনকে জখম অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্ত শুরু করে। চিনের রাস্তায় টেসলার গাড়ি দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত গাড়ির চালক নিয়ন্ত্রণ হারাতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। দেখুন...
This video of a Tesla trying to park and instead taking off at high speed, killing two people seems to keep getting deleted, weird!
— Read Jackson Rising by @CooperationJXN (@JoshuaPHilll) November 13, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 14, 2022 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

