Uttar Pradesh: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ইউনিফর্ম পরেই নাগিন ড্যান্স ২ পুলিশ কর্মীর, দেখুন ভিডিও
স্বাধীনতা দিবস (Independence Day 2022) উদযাপন অনুষ্ঠানে নাগিন ড্যান্স (Nagin Dance), পুলিশ লাইনে ট্রান্সফার করা হল উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh Police) একজন সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবলকে। তাঁরা পিলভিটের (Pilbhit) পুরানপুর থানায় কর্মরত ছিলেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁদের ইউনিফর্ম পরেই নাগিন ড্যান্স করতে দেখা গিয়েছে। নাচের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, এক পুলিশ কর্মী বাঁশি বাজাচ্ছেন। আরেক পুলিশকর্মী নাগিন ড্যান্স করছেন। ভিডিও ভাইরাল হতেই তাঁদের পুলিশ লাইনে পাঠানো হয়েছে। পিলভিটের পুলিশ সুপার দীনেশ কুমার পি বলেন, "পতাকা উত্তোলনের পর একজন এসআই এবং একজন কনস্টেবল এমন একটি গানে নাচেন, যার প্রয়োজন ছিল না। যদিও তাঁদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে ও পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তাঁরা মদ্যপ ছিলেন না। ইউনিফর পরে অনুপযুক্ত কাজ করায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর কোনও পদক্ষেপের প্রয়োজন নেই।"
দেখুন ভিডিও:
#WATCH | Uttar Pradesh: A Sub Inspector & a Constable, in uniform, were seen dancing at Puranpur Police Station in Pilbhit during Independence Day celebrations earlier this week. They have been sent to Police lines for dancing to the tunes of a song inappropriate for the occasion pic.twitter.com/ydDydaVi3M
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 18, 2022
.@Uppolice perform nagin dance in uniform; video goes #viral#viralvideo #trending #trendingnow #nagindance #bollywood #bollywoodsongs #uttarpradesh #uttarpradeshnews #viralnews pic.twitter.com/H1gWqC1WC6
— Free Press Journal (@fpjindia) August 17, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 2022 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

