গতকাল ছিল একটা অদ্ভুত দিন। ২২.২.২২। সংখ্যাটা সামনে থেকে পড়লেও যা, পিছন থেকেও ঠিক তাই। এই দিনটাকে বলে 'প্যালিনড্রোম ডে'। গতকাল, সোমবার সারাদিনটা 'প্যালিনড্রোম ডে'-তে মাতলেন নেটিজেনরা। আর এই দিনটাকে নিয়ে সবচেয়ে বেশি সংস্কার, বিশ্বাস রয়েছে চিনে। চিনে এই 'প্যালিনড্রোম ডে'-কে খুব সৌভাগ্যের দিন হিসেবে মনে করা হয়।
ড্রাগনের দেশের মানুষদের বিশ্বাস এই দিনে কোনও শুভ কাজ করলে তা আজীবন টিকে থাকে। পাশাপাশি আবার চিনে চন্দ্র বর্ষের এটি প্রথম ২২ তারিখ। যেটা আরও শুভ যোগ। আর তাই চিনে গতকাল, প্যালিনড্রোম দিবসে রেকর্ড সংখ্যক বিয়ে হল। বেজিং থেকে গোয়াংঝাউ, সাংহাই থেকে তিয়ানজিন-সর্বত্র বিয়ের অনুষ্ঠান দেখা গেল।
দেখুন ভিডিও
VIDEO: Thousands of couples in China tie the knot on the date 22/02/2022, considered auspicious, which is also the 22nd day of the first month of the Lunar year and the second day of the week, an extra boost for a date already considered to represent good fortune pic.twitter.com/rRcoarnqcT
— AFP News Agency (@AFP) February 22, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)