Telangana Viral Video: মাতাল ব্যক্তির কাণ্ড শুনলে চমকে যাবেন...! এক গলা মদ খেয়ে পাঁচিলের উপর তুলে দিলেন গাড়ি, তারপর যা হল

বৃহস্পতিবার হায়দরাবাদের মেডচাল-ডুন্ডিগাল থানা এলাকায় বাড়ির পাঁচিলের মাথায় গাড়ি দেখে আশ্চর্য হয়ে যান স্থানীয় লোকজন। তারাই খবর দেয় এলাকার ট্রাফিক পুলিশকে।

Telangana Viral Video: মাতাল ব্যক্তির কাণ্ড শুনলে চমকে যাবেন...! এক গলা মদ খেয়ে পাঁচিলের উপর তুলে দিলেন গাড়ি, তারপর যা হল
Drunk Driver Lands Car On Top Of House Boundary (Photo Credits: X)

মাতাল ব্যক্তির কাণ্ড শুনলে চমকে যাবেন। এক গলা মদ খেয়ে এক ব্যক্তি বাড়ির পাঁচিলের উপর গাড়ি চালিয়ে দেন। বৃহস্পতিবার হায়দরাবাদের (Hyderabad) মেডচাল-ডুন্ডিগাল থানা এলাকায় বাড়ির পাঁচিলের মাথায় গাড়ি দেখে আশ্চর্য হয়ে যান স্থানীয় লোকজন। তারাই খবর দেয় এলাকার ট্রাফিক পুলিশকে। ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের ব্যবস্থা করে। ক্রেনের সাহায্যে টাটা অল্ট্রোজটি গাড়িটি নামিয়ে আনা হয়। ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন।

মদ্যপ ব্যক্তির কাণ্ডে হতবাক হবেন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 25, 2025 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).