Shocking Video: মহিলার কানের ভিতরে আস্ত একটা মাকড়সা! চিকিৎসকের সহায়তায় বের করা হল বাইরে (দেখুন ভিডিও)

চিনের (China) এক বয়স্কা মহিলার কানের ভিতর থেকে মাকড়সাটি উদ্ধার করেছেন এক চিকিৎসক। লাইভ ভিডিও দেখিয়ে তিনি সার্জারিটি করেন। মহিলার কানে প্রায় এক সপ্তাহ ধরে আস্তানা গেড়ে ছিল মাকড়সাটি।

Shocking Video: মহিলার কানের ভিতরে আস্ত একটা মাকড়সা! চিকিৎসকের সহায়তায় বের করা হল বাইরে (দেখুন ভিডিও)
Spider in Ear Photo Credit: Twitter@latestly

মহিলার কানের ভিতরে ঢুকে পড়েছিল আস্ত একটা মাকড়সা! কেবল ঢুকে পড়াই নয়, সেখানে সে রীতিমতো জাল বুনতে শুরু করে দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে  দুবছর আগের এই ভিডিওটি (Viral Video)।

সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে জানা গেছে  চিনের (China) এক বয়স্কা মহিলার কানের ভিতর থেকে মাকড়সাটি উদ্ধার করেছেন এক চিকিৎসক। লাইভ ভিডিও দেখিয়ে তিনি সার্জারিটি করেন। মহিলার কানে প্রায় এক সপ্তাহ ধরে আস্তানা গেড়ে ছিল মাকড়সাটি। জাল বানিয়ে শুরু করেছিল বসবাস। চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা ওই মহিলা মিয়ানিয়াং হাসপাতালে যান চিকিৎসার জন্য। কানের মধ্যে ব্যথা, চুলকানি ও শব্দের উপসর্গ নিয়ে তিনি চিকিৎসকের মুখোমুখি হন।

চিকিৎসক লিউ ওই মহিলার কান পরীক্ষা করতে গিয়ে একটি রেশমের বল দেখতে পান। তিনি তাঁর কানে অটোস্কোপি করতে বলেন। পরীক্ষা করতেই কানের মধ্যে জ্যান্ত মাকড়সার উপস্থিতি টের পাওয়া যায়। এরপর রাসায়নিক প্রয়োগ করে মাকড়সাটিকে মেরে চিমটের সাহায্যে সেটিকে বাইরে বের করে আনা হয়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 27, 2023 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).