Messi Celebrating Christmas: ক্রিসমাস ট্রি-র সামনে দাঁড়িয়ে স্বামী ও তিন ছেলেকে নিয়ে ছবি মেসির স্ত্রীর, মুহূর্তে ভাইরাল

সুন্দর করে সাজানো একটি ক্রিসমাস ট্রি-এর সামনে দাড়িয়ে বিশ্বজয়ী স্বামী ও তিন ছেলে থিয়াগো (১০), মাতিও (৭) ও সিরো (৪)-কে নিয়ে একটি ছবি আন্তোনেলা পোস্ট করলেন ইনস্টাগ্রামে (Instagram)

Messi Celebrating Christmas:  ক্রিসমাস ট্রি-র সামনে দাঁড়িয়ে স্বামী ও তিন ছেলেকে নিয়ে ছবি মেসির স্ত্রীর, মুহূর্তে ভাইরাল
স্বপরিবারে লিওনেল মেসি (Photo Credits: Instagram)

বুয়েনআইরেস: বহু প্রত্যাশিত বিশ্বকাপ জয়ের (FiFA World Cup-2022) স্বপ্নপূরণের পর প্রথম ক্রিসমাস উদযাপন। বিষয়টি যেন এবার একটু বেশি স্পেশাল ছিল বর্তমান ফুটবল বিশ্বের (Football) ভগবান (God) হিসেবে পরিচিত লিওনেল মেসির (Lionel Messi) স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর (Antonela Roccuzzo) কাছে। আর তাই ফেলিজ নাভিডাড (Feliz Navidad) মানে মেরি ক্রিসমাস (Merry Christmas) পালনে কোনও ঘাটতি রাখেননি তিনি। বন্ধু লুই সুয়ারেজের পরিবারও এবার মেসির প্রাসাদে এসে ছিলেন ক্রিসমাস উদযাপন পালন করতে।

আর তার ফাঁকেই সুন্দর করে সাজানো একটি ক্রিসমাস ট্রি (Well-decorated Chridtmass tree)-এর সামনে দাড়িয়ে বিশ্বজয়ী স্বামী ও তিন ছেলে থিয়াগো (১০), মাতিও (৭) ও সিরো (৪)-কে নিয়ে একটি ছবি আন্তোনেলা পোস্ট করলেন ইনস্টাগ্রামে (Instagram)। যার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবেই যেন তাঁদের পরিবার সুখে শান্তিতে থাকে তারা প্রার্থনা করেছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Antonela Roccuzzo (@antonelaroccuzzo)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 26, 2022 12:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).