Mangaluru: মায়ের প্রাণ বাঁচাতে মেয়ের আশ্চর্য কীর্তি, উলটে পড়া অটো চাগিয়ে তুলল ১৪ বছরের কিশোরী
স্কুল ফেরত ওই কিশোরী কেবল নিজের মায়ের প্রাণরক্ষা করেছে তাই নয়, অটো চালক এবং অটোয় থাকা যাত্রীরও প্রাণ বাঁচিয়েছে। কিশোরীর এমন সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী।
মায়ের প্রাণ বাঁচাতে আস্ত অটো চাগিয়ে তুললেন মেয়ে। মাত্র ১৪ বছরের মেয়ের এমন আশ্চর্য শক্তি দেখে তো হতবাক নেটবাসী। ঘটনাটি ঘটেছে কর্ণাটক (Karnataka) মেঙ্গালুরুর (Mangaluru) কিন্নিগোলি এলাকায়। রাস্তার ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক মহিলা রাস্তা পার হচ্ছিলেন। এমন সময়ে একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মেরে তাঁর গায়ের উপরেই উলটে পড়ে যায়। ঘটনাস্থলেই ছিল মহিলার মেয়ে। তৎক্ষণাৎ ছুটে এসে মায়ের প্রাণ বাঁচাতে কোন কিছু না ভেবেই উলটে পড়া অটোটি চাগিয়ে তুলে সোজা করে সে। আশেপাশে থেকে স্থানীয়রা ছুটে আসেন। স্কুল ফেরত ওই কিশোরী কেবল নিজের মায়ের প্রাণরক্ষা করেছে তাই নয়, অটো চালক এবং অটোয় থাকা যাত্রীরও প্রাণ বাঁচিয়েছে। কিশোরীর এমন সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী।
উলতে পড়া অটো চাগিয়ে সোজা করল কিশোরী...
A heroic schoolgirl displayed incredible courage when she lifted an overturned auto-rickshaw off her mother and saved another passenger’s life in Kinnigoli, on the outskirts of Mangalore, Karnataka.
The incident occurred when 35-year-old Chetana, a resident of Rajaratnapura,… pic.twitter.com/86OvnjgKQ3
— IndiaToday (@IndiaToday) September 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

