Crocodile: কুমিরের ছদ্মবেশে জলজ্যান্ত কুমিরের পা ধরে টানছেন এক ব্যক্তি, দেখুন ভিডিয়ো

নদীর পাড়ে শুয়ে পড়ে কুমিরের ছদ্মবেশে জলজ্যান্ত একটি কুমিরের পা ধরে টানছেন এক ব্যক্তি। বিশ্রাম নেওয়ার সময়ে এই উৎপাত সহ্য করতে ইচ্ছা না করলেও নিজেদের মধ্যে গণ্ডগোল করতে চাইছিল না কুমিরটি।

Crocodile: কুমিরের ছদ্মবেশে জলজ্যান্ত কুমিরের পা ধরে টানছেন এক ব্যক্তি, দেখুন ভিডিয়ো
(Photo Credits: Twitter)

মুম্বই: সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই নিত্যনতুন জিনিস দেখতে পাই আমরা। যা মধ্যে কিছু জিনিস দেখে আমরা মজা পাই আবার কিছু জিনিস দেখে যাই চমকে। অনেক সময় কোনও কোনও মানুষের কাণ্ডকারখানা দেখে হয়ে যাই হতবাকও। সম্প্রতি সেইরকমই একটি ভিডিয়ো (video) ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে (social media)।

যেখানে দেখা যাচ্ছে, একটি নদীর (river) পাড়ে শুয়ে পড়ে কুমিরের ছদ্মবেশে (costume) জলজ্যান্ত একটি কুমিরের (crocodile) পা (leg) ধরে টানছেন এক ব্যক্তি। বিশ্রাম নেওয়ার সময়ে এই উৎপাত সহ্য করতে ইচ্ছা না করলেও নিজেদের মধ্যে গণ্ডগোল করতে চাইছিল না কুমিরটি। তাই বারবার পা সরিয়ে নিলেও মুখ ঘুরিয়ে আক্রমণ করতে দেখা যায়নি তাকে। ভিডিয়ো দেখার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ কুমিরটিকে বিরক্ত করতে বারণ করেছেন আবার কেউ কেউ উল্লেখ করেছেন ও যদি বুঝতে পারে তাহলে আস্ত রাখবে না ব্যক্তিটিকে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 11, 2022 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).