Leopard: দ্রুত গতির গাড়ির ধাক্কায় গুরুতর জখম চিতা, মহাসড়কে শুয়ে যন্ত্রণায় ছটকাচ্ছে
দ্রুত গতির গাড়ির ধাক্কায় যন্ত্রণায় কাতরাচ্ছিল চিতাটি। নড়াচড়া করতে পারছিল না। মহাসড়কের মাঝেই শুয়ে পড়ে। একে একে থমকে দাঁড়িয়ে পড়ে সমস্ত গাড়ি।
দ্রুত গতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত চিতা (Leopard)। তেলঙ্গানার মেদক জেলার নরসিঙ্গি মণ্ডলের ভাল্লুর উপকণ্ঠে ৪৪ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতির গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘ গুরুতর জখম হয়েছে। গভীর রাতে মহাসড়কে গাড়ির গতিবেগ তীব্র থাকে। তেমনই কোন দ্রুত গতির গাড়ি ধাক্কা দিয়েছে চিতাটিকে। মহাসড়কের দুই ধারে ঘন জঙ্গল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জঙ্গল থেকে চিতা বেরিয়ে রাস্তা পার করে উলটো দিকের জঙ্গলে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতির গাড়ির ধাক্কায় যন্ত্রণায় কাতরাচ্ছিল চিতাটি। নড়াচড়া করতে পারছিল না। মহাসড়কের মাঝেই শুয়ে পড়ে। একে একে থমকে দাঁড়িয়ে পড়ে সমস্ত গাড়ি। আহত চিতাকে দেখে পথযাত্রীরাই খবর দেয় বন বিভাগের কর্মকর্তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্যে নিয়ে যায়।
দ্রুত গতির গাড়ির ধাক্কায় গুরুতর জখম চিতাঃ
A #Leopard was seriously injured after being hit by an unidentified vehicle on National Highway (NH-44) near Valluru village of #Narsingi mandal of #Medak district.
The leopard paralyzed, unable to walk due to injuries, but tried to attack the passerby. Waiting for… pic.twitter.com/HugYy8HZCn
— Surya Reddy (@jsuryareddy) January 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

